এর আগে বৃহস্পতিবার (১৪ মে) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন সিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ডলি বেগম (৩৮), রানু বেগম (৪২), রিমা আক্তার (৩৭) ও জামাল সিকদার সুমন। এ ছাড়া নিয়মিত মামলার ওয়ারেন্টভুক্ত আসামি সবুজ শেখ (৩৫) ও রাব্বি হাসানকেও (৩২) এই অভিযানে গ্রেপ্তার করা হয়।
বন্দর থানা পুলিশ জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এ ধরনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
মতামত