সারাদেশ

পাঁচবিবিতে দাঁড়িপাল্লার সমর্থনে ১১ দলীয় জোটের মহাসমাবেশ

প্রিন্ট
পাঁচবিবিতে দাঁড়িপাল্লার সমর্থনে ১১ দলীয় জোটের মহাসমাবেশ

প্রকাশিত : ৯ ফেব্রুয়ারি ২০২৬, রাত ৯:৩০

জয়পুরহাটের পাঁচবিবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী প্রতীক দাঁড়িপাল্লার সমর্থনে ১১ দলীয় জোটের এক বিশাল মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার গোহাটি এলাকায় আয়োজিত এই সমাবেশে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জয়পুরহাট-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ড. মুহাম্মদ ফজলুর রহমান সাঈদ বলেন, দেশ ও জাতির এই ক্রান্তিলগ্নে ঐক্যবদ্ধ শক্তির কোনো বিকল্প নেই। আগামী নির্বাচনে জয়ী হয়ে আমরা একটি ইনসাফ কায়েমের সমাজ বিনির্মাণ করতে চাই। তিনি জোটবদ্ধভাবে কাজ করে সংগঠনকে শক্তিশালী করার পাশাপাশি দাঁড়িপাল্লা মার্কাকে বিজয়ী করার আহ্বান জানান। পাঁচবিবি উপজেলা জামায়াতের আমির ড. সুজাউল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা ছাত্রশিবিরের সভাপতি তারেক হোসেন জুয়েল। এছাড়া ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ সমাবেশে বক্তব্য দেন। দুপুর থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসা লোকজনে জনসভাস্থল কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। পুরো এলাকা স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে এবং অত্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সমাবেশের সমাপ্তি ঘটে।