নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে এড. আবুল কালাম বিএনপির মনোনয়ন নিয়ে চতুর্থ বারের মতো এমপি নির্বাচিত হওয়ায় ফুলেল তোড়া দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বন্দর উপজেলা নেতৃবৃন্দ।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বন্দর নবীগঞ্জে এড. আবুল কালামের বাসভবনে গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেন বন্দর উপজেলা বিএনপির আওতাধীন পাঁচটি ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দরা। পরে ফুলেল তোড়া দিয়ে শুভেচ্ছা জানান তারা।
এসময়ে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশা।
বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরণ ও সাধারণ সম্পাদক হারুন অর রশিদ লিটনের নেতৃত্বে এসময়ে আরও উপস্থিত ছিলেন, বন্দর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মহিউদ্দিন শিশির, সাংগঠনিক সম্পাদক শাহাদুল্লাহ মুকুল, সাংগঠনিক সম্পাদক তাওলাদ মাহমুদ, কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, মুছাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি তাঁরা মিয়া, সিনিয়র যুগ্ম সম্পাদক জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আঃ রহিম, মদনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আল মামুন ভূঁইয়া, সিনিয়র সহ সভাপতি মো. শাহজাহান, সাধারণ সম্পাদক শাহিন শাহ মিঠু, যুগ্ম সম্পাদক মো. বাবুল, সাংগঠনিক সম্পাদক নাজমুল হক, ধামগড় ইউনিয়ন বিএনপির সভাপতি জাহিদ খান্দকার, বন্দর ইউনিয়ন বিএনপির সভাপতি রাজু আহমেদ, সাধারণ সম্পাদক মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন সজিবসহ পাঁচটি ইউনিয়ন বিএনপি’র নেতৃবৃন্দ।
মতামত