বিএনপির মনোনয়ন নিয়ে নারায়ণগঞ্জ-৫ ( সদর - বন্দর) আসনে এড. আবুল কালাম চতুর্থ বারের মতো এমপি নির্বাচিত হওয়ায় নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে ফুলেল তোড়া দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহাবুব রহমান ও সদস্য সচিব সালাউদ্দিন সালু’র নেতৃত্বে জেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।
শনিবার ( ১৪ ফেব্রুয়ারি) বিকেলে বন্দর নবীগঞ্জে এড. আবুল কালামের বাসভবনে গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেন জেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ। পরে ফুলেল তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।
এসময়ে শুভেচ্ছাকালে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশা, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান বাবু, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাসেল মাহাম্মুদ, রূপগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী আহম্মদ, জেলা আইনজীবী সমিতির কার্যকরী সদস্য এড. আবু রায়হানসহ জেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।
উল্লেখ্য: নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) সংসদীয় আসনে বেসরকারি ফলাফলে বিএনপির প্রার্থী এড. আবুল কালাম বিজয়ী হয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ঘোষিত বেসরকারি ফলাফল অনুযায়ী এ আসনের মোট ৪ লাখ ৮৫ হাজার ২৮৪ ভোটারের বিপরীতে ১৬৪ টি ভোটকেন্দ্রে মোট ভোট সংগ্রহ হয়েছে ২ লাখ ৬৬ হাজার ২৫৭ ভোট। সর্বশেষ ভোটের ফলাফল অনুয়ায়ি এ আসনে মোট ভোট পড়েছে ৫৬.৫১ শতাংশ।
এরমধ্যে বিএনপির প্রার্থী এড. আবুল কালাম পেয়েছেন ১ লাখ ১৪ হাজার ৭৯৯ ভোট । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দেয়াল ঘড়ি প্রতীকের খেলাফতে মজলিশের প্রার্থী এবিএম সিরাজুল মামুন পেয়েছেন ১ লাখ ১ হাজার ১৯৬ ভোট।
মতামত