সারাদেশ

বন্দরে ২ সন্তানের জনকের ঝুলন্ত লাশ উদ্ধার

প্রিন্ট
বন্দরে ২ সন্তানের জনকের ঝুলন্ত লাশ উদ্ধার

প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, রাত ১০:৩৪


নারায়ণগঞ্জের বন্দরে রোমান দেওয়ান (৬২) নামে দুই সন্তানের এক জনকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে বন্দর থানার ১৯ নং ওয়ার্ডের মদনগঞ্জ লক্ষারচর এলাকার দেওয়ানবাড়ীস্থ নিজ বাসভবন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত রোমান দেওয়ান ওই এলাকার মৃত আব্দুল আলী দেওয়ানের ছেলে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, রোমান দেওয়ান দীর্ঘদিন ধরে চাকরি হারিয়ে মানসিক হতাশায় ভুগছিলেন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেল ৫টা থেকে সাড়ে ৫টার মধ্যে যেকোনো সময় পরিবারের অগোচরে নিজ ঘরের সিলিং ফ্যানের হুকের সাথে গামছা পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেন। খবর পেয়ে সন্ধ্যা পৌনে ৬টায় মদনগঞ্জ ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে।

লাশ উদ্ধারকারী কর্মকর্তা মদনগঞ্জ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মিলন চন্দ্র বর্মন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চাকরি হারানোর হতাশায় তিনি আত্মহত্যা করেছেন। এ ঘটনায় নিহতের স্বজনরা বন্দর থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।