সোমবার দিবাগত রাত ১ টার দিকে ফতুল্লার কোতালেরবাগ বউ বাজার এলাকা থেকে তাদের কে গ্রেফতার করে পুলিশ। এ সময় গ্রেফতারকৃতদের নিকট থেকে ৩০ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
পুলিশ জানায়,গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাত একটার দিকে ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এস,আই) ফেরদৌস ইমন সঙ্গীয় ফোর্স নিয়ে কোতালের বাগ বউ বাজার এলাকায় অভিযান চালিয়ে পলাশ ও রোমান কে গ্রেফতার করে। এসময় তাদের নিকট থেকে পুলিশ ত্রিশ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নান জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে ফতুল্লা থানায় মামলা দায়ের করা হয়েছে।তাদের কে মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে।
মতামত