সারাদেশ

কল্যাণী খাল অবৈধ দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের কার্যকরি উদ্যোগ গ্রহণ

প্রিন্ট
কল্যাণী খাল অবৈধ দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের কার্যকরি উদ্যোগ গ্রহণ

প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, রাত ১১:৪৭



সদর উপজেলার ফতুল্লা রাজস্ব সার্কেলের আওতাধীন এনায়েতনগর ইউনিয়নের হরিহরপাড়া ও শ্রীধরদী মৌজাস্থিত কালিয়ানী খালের সীমানা চিহ্নিতকরণ কার্যক্রম শুরু হয়েছে। 

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সরেজমিনে তদন্ত করে দেখা যায় যে, হরিহরপাড়া ও শ্রীধরদী মৌজাস্থিত আর এস ৪৪৯ ও ৩৪৪ নং দাগে অবৈধ দখলদারদের তালিকা প্রস্তুত করে প্রায় ১ হাজার ফুট লম্বালম্বি সীমানা নির্ধারণ করা হয়েছে। এর আগে আসন্ন বর্ষায় উপজেলাকে জলাবদ্ধতার হাত থেকে রক্ষা করার লক্ষ্যে গতকাল কল্যাণী খাল সরেজমিন পরিদর্শনে করেন  সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা  এস এম ফয়েজ উদ্দীন। 

অবৈধ দখলের বিষয়টি দেখে তিনি তাৎক্ষণিকভাবে সহকারী কমিশনার (ভূমি) ফতুল্লা রাজস্ব সার্কেলের মো. আসাদুজ্জামান নূরকে খালটির সীমানা চিহ্নিত পূর্বক অবৈধ দখলদারদের তালিকা প্রস্তুতের জন্য নির্দেশনা প্রদান করেন।