নিহত লিয়াকত আলী উপজেলার উত্তর শোলাবাড়ীয়া গ্রামের সিরাজুল মন্ডলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মাধপুর থেকে অটোবাইকটি চালিয়ে আসার সময় চকনন্দনপুর এলাকায় হঠাৎ একটি চাকা খুলে যায়। এতে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি দেওয়ালে সজোরে ধাক্কা খায়। এ সময় চালক গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অকাল এই মৃত্যুতে নিহতের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মতামত