স্থানীয় সূত্রে জানা যায়, রামভদ্রপুর গ্রামের কৃষক সোহান জুমার নামাজ পড়তে মসজিদে গেলে বাড়িতে কেবল নারী সদস্যরা ছিলেন। হঠাৎ ঘর থেকে ধোঁয়া বের হতে দেখে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন। মুহূর্তেই আগুনের লেলিহান শিখা পুরো ঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পাঁচবিবি ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডে সোহানের ঘরের আসবাবপত্র, টিন ও কাপড়চোপড়সহ প্রয়োজনীয় মালামাল পুড়ে গেছে। এছাড়া আগুনের তাপে পাশের বাড়ির বিশু নামের এক ব্যক্তির ঘরেরও আংশিক ক্ষতি হয়েছে।
পাঁচবিবি ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ শাহীন আলী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। অগ্নিকাণ্ডে প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হলেও ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় তিন লক্ষ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে।
মতামত