সারাদেশ

রংপুরে পরশুরাম থানা যুবদলের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রিন্ট
রংপুরে পরশুরাম থানা যুবদলের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, রাত ১০:২৪


শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে রংপুরে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রংপুর মহানগর যুবদলের আওতাধীন পরশুরাম (মেট্রোপলিটন) থানা যুবদলের উদ্যোগে নগরীর বুড়িরহাট পাম্প চত্বরে এই আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন। বিশেষ অতিথি ছিলেন মহানগর যুবদলের সদস্য সচিব আতিকুল ইসলাম লেলিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহির আলম নয়ন, ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ফজলে রাব্বি, মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহবুব হোসেন সুমন এবং জেলা ছাত্রদলের আহ্বায়ক শরিফ নেওয়াজ জোহা।

পরশুরাম থানা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুর রহিমের সভাপতিত্বে এবং সদস্য সচিব নাজমুল ইসলামের সঞ্চালনায় ইফতার মাহফিলে মহানগর ও থানা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা দলীয় ঐক্য বজায় রেখে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সক্রিয় থাকার আহ্বান জানান। ইফতারের আগে জিয়া পরিবারের কল্যাণ ও দেশ-জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।