পবিত্র মাহে রমজান উপলক্ষে দক্ষিণ সস্তাপুর পঞ্চায়েত কমিটির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় নতুন জেলখানা গেট সংলগ্ন আমন্ত্রণ কমিউনিটি সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রাজনৈতিক নেতৃবৃন্দ অংশ নেন।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব। তিনি সংক্ষিপ্ত বক্তব্যে রমজানের আত্মসংযম ও সহমর্মিতার শিক্ষা সমাজজীবনে প্রতিফলিত করার ওপর গুরুত্বারোপ করেন।
মোহাম্মদ সালাউদ্দিনের সঞ্চালনায় আয়োজিত মাহফিলে সভাপতির বক্তব্য দেন পঞ্চায়েত কমিটির সভাপতি মোজাম্মেল হক তালুকদার। সাধারণ সম্পাদক নাসিমুল হকসহ অন্যান্য বক্তারা রমজানের তাৎপর্য তুলে ধরে সমাজে ভ্রাতৃত্ববোধ জোরদারের আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সহসভাপতি আলতাব হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক প্রফেসর শফিকুল ইসলাম, হিসাবরক্ষক নিজাম উদ্দিন, আলহাজ মিজানুর রহমান, আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক জসীমউদ্দীন, শাহিন, এনামুল হক মজুমদার, আহমদ শাহ শাহীন, দ্বীন ইসলাম, মজিদ মিয়াসহ পঞ্চায়েত কমিটির নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের শেষ পর্বে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালিত হয়। পরে অংশগ্রহণকারীরা ইফতারে শরিক হন।
মতামত