সারাদেশ

সিদ্ধিরগঞ্জে হেফাজতে ইসলামের তাফসীরুল কুরআন ও ইফতার মাহফিল

প্রিন্ট
সিদ্ধিরগঞ্জে হেফাজতে ইসলামের তাফসীরুল কুরআন ও ইফতার মাহফিল

প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, রাত ৯:৪০


নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আল জামেয়া আল আরাবিয়া মদিনাতুল উলুম মাদ্রাসায় তাফসীরুল কুরআন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) আটি ওয়াপদা এলাকায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তাফসীর পেশ ও মোনাজাত পরিচালনা করেন বিশিষ্ট আলেম আল্লামা আশেকে এলাহী উজানী। হেফাজতে ইসলাম সিদ্ধিরগঞ্জ থানা শাখার সভাপতি মুফতি কাসেম আল হুসাইনীর সভাপতিত্বে মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আল্লামা মুফতি বশীরুল্লাহ।

এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী ১০নং জোনের সভাপতি মুফতি আজহারুল ইসলাম, সাধারণ সম্পাদক মুফতি শরিফিল্লাহ, সিদ্ধিরগঞ্জ থানার সাধারণ সম্পাদক মুফতি নূর হোসেন নূরানীসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ। মাহফিল শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।