সারাদেশ

মৎস্যজীবী দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা

প্রিন্ট
মৎস্যজীবী দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা

প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, রাত ১০:৪৭



বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের (৪৭ তম) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বিভিন্ন নেতাকর্মীরা।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত আহবায়ক নাদিম চৌধুরী এর আমন্ত্রণে সিদ্ধিগঞ্জ থানাধীন ১নং ওয়ার্ডের জাতীয়তাবাদী কৃষক দলের সহ-সভাপতি মো: সায়হান শ্রদ্ধা নিবেদনে নেতাকর্মীদের সাথে অংশগ্রহণ করেন।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) মিছিলসহকারে তারা পুষ্পস্তবক অর্পণ করে সমাধিতে শ্রদ্ধা জানান। পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ ও দোয়া কামনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের কেন্দ্রীয় বিভিন্ন নেতাকর্মীসহ মৎস্যজীবী দলকে তৃণমূল পর্যায়ে নেতাকর্মী প্রমুখ।