গ্রেফতারকৃতরা হলো, সানারপাড় এলাকার মো. সাগর (২৬), শিমুলপাড়ার সুজন (২৩), আটি হাউজিং এলাকার মো. রাসেল মিয়া (৫০), হিরাঝিল এলাকার মো. মিলন (৩৬), মিজমিজি বাতেন পাড়ার মো. ইমরান (২৪), মো. ইকবাল হোসেন (৪০), এবং মো. আলামিন (৩৭)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শিমরাইল ট্রাক স্ট্যান্ডের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তল্লাশিকালে তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত ১৪.৫ ইঞ্চি ও ১২ ইঞ্চির দুটি বড় ধারালো ছুরি এবং ৩টি স্টিলের সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়েছে।
একই রাতে পৃথক অভিযানে ৫০ পুরিয়া হেরোইনসহ মো. বিপ্লব হোসেন (৫০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এছাড়া সিআর ও জিআর ওয়ারেন্টভুক্ত আরও ২ পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহাম্মদ আব্দুল বারিক বলেন,
আমরা অপরাধ দমনে জিরো টলারেন্স নীতিতে কাজ করছি। গভীর রাতে মহাসড়কের পাশে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদে আমাদের টিম দ্রুত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতে আমাদের এই ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। অপরাধী যেই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। গ্রেফতারকৃত ডাকাতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
মতামত