এদিন দুপুর ২টায় শিমরাইল হাজী এ রহমান মার্কেটের সামনে থেকে প্রচারণা শুরু হয়ে গুরুত্বপূর্ণ স্ট্যান্ড ও ফুটওভার ব্রিজ প্রদক্ষিণ করে আন্তঃজেলা ট্রাক স্ট্যান্ডে গিয়ে শেষ হয়। প্রচারণায় মাইকিংয়ের মাধ্যমে অপরাধীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি এবং সাধারণ মানুষকে সচেতন থাকার আহ্বান জানানো হয়। প্রচারণা শেষে আয়োজিত সভায় জিয়া সৈনিক দলের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও জেলা সভাপতি সুমন মুন্সী বলেন, শিমরাইল মোড়ে অপরাধ ও বিশৃঙ্খলার কোনো স্থান নেই। অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, যে-ই চাঁদাবাজি বা মাদকের সাথে জড়িত থাকবে, তাকে আইনের হাতে সোপর্দ করা হবে। তিনি অপরাধীদের সুস্থ জীবনে ফেরার আহ্বান জানিয়ে বলেন, টেকসই শান্তি বজায় রাখতে জনপ্রতিনিধি, প্রশাসন ও সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জিয়া সৈনিক দল সিদ্ধিরগঞ্জ থানার সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আবু সাঈদ সাদেক, আন্তঃজেলা ট্রাক চালক ইউনিয়নের সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ, যুগ্ম সম্পাদক মাহবুবুর রহমান শিপু, থানা যুবদল নেতা হোসেন মুন্সী, আন্তঃজেলা মালিক সমিতির সাধারণ সম্পাদক উজ্জ্বল ও অর্থ সম্পাদক আফাজ উদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
মতামত