শনিবার (১ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে ২৮১/১৫-এস সীমান্ত পিলারের কাছে উচনা গ্রাম থেকে তাকে হাতেনাতে আটক করা হয়। আটককৃত ব্যক্তির নাম মো. মতিয়ার রহমান মিন্টু (৩৫), তিনি উচনা গ্রামের মো. সিদ্দিকের ছেলে।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হাটখোলা বিওপির নায়েব সুবেদার মো. সাইদুল ইসলামের নেতৃত্বে একটি টহল দল সীমান্তে অবস্থান নেয়। এসময় বাইসাইকেলে করে ভারত সীমান্তের দিকে যাওয়ার সময় মিন্টুকে চ্যালেঞ্জ করে বিজিবি সদস্যরা। পরে তার দেহ তল্লাশি করে ৫টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার মোট ওজন ৫৮৭.৭২ গ্রাম। স্বর্ণের বার ছাড়াও তার কাছ থেকে একটি বাইসাইকেল, একটি মোবাইল ফোন এবং নগদ ১ হাজার ৫০৬ টাকা জব্দ করা হয়েছে।
জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক এক প্রেস ব্রিফিংয়ে জানান, উদ্ধারকৃত স্বর্ণের মান যাচাইয়ের পর আইনি প্রক্রিয়া শেষে আটক আসামিসহ মালামাল পাঁচবিবি থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। সীমান্তে চোরাচালান রোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মতামত