মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খানের বিশেষ উদ্যোগে এই কার্যক্রম শুরু করা হয়েছে। পর্যায়ক্রমে জেলার প্রতিটি উপজেলার ইউএনও অফিসেও এই অভিযোগ বক্স স্থাপন করা হবে বলে জানানো হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্য মনোয়ার হোসেন খান বলেন, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা কাজ করছি। মাগুরায় কোনো প্রকার অনিয়ম বা দুর্নীতি সহ্য করা হবে না। সাধারণ মানুষ কোথাও কোনো অনিয়ম দেখলে এই বক্সে অভিযোগ দিতে পারবেন, অভিযোগকারীর গোপনীয়তা রক্ষা করা হবে।
তিনি আরও জানান, অভিযোগ বক্সের মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে দোষীদের বিরুদ্ধে দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে। অনুষ্ঠানে জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মতামত