সারাদেশ

সিরাজদিখানে অবৈধ ড্রেজিংয়ের বিরুদ্ধে অভিযান: বালু জব্দ ও পাইপ বিনষ্ট

প্রিন্ট
সিরাজদিখানে অবৈধ ড্রেজিংয়ের বিরুদ্ধে অভিযান: বালু জব্দ ও পাইপ বিনষ্ট

প্রকাশিত : ২ মার্চ ২০২৬, বিকাল ৪:২০


মুন্সীগঞ্জের সিরাজদিখানে সরকারি খালে অবৈধভাবে বালু ভরাট ও ড্রেজিংয়ের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। সোমবার (২মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার কোলা ইউনিয়নের চকছাতিয়ানতলি গ্রামে এই অভিযান চালানো হয়।

অভিযানের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম বারি।

অভিযান চলাকালে অবৈধ ড্রেজিংয়ের সঙ্গে জড়িত কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। তবে স্থানীয় সূত্রে জানা গেছে, তন্তর ইউনিয়নের অনিক নামে এক ব্যক্তি এই অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। পরে উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশনায় জব্দকৃত বালু স্থানীয় ইউপি সদস্য আলমগীর মোল্লার জিম্মায় রাখা হয় এবং ড্রেজিং কাজে ব্যবহৃত বিপুল পরিমাণ পাইপ বিনষ্ট করা হয়।

উপজেলা প্রশাসন জানায়, জনস্বার্থে এবং সরকারি খাল রক্ষায় অবৈধ ড্রেজিং ও দখলের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।