নারায়ণগঞ্জ ক্রাইম নিউজের এডিটর ইন চিফ আসাদুজ্জামান নূরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন র্যাব-১১-এর অধিনায়ক লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন। এক্সিকিউটিভ এডিটর হাসান মজুমদার বাবলুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পিবিআই-এর পুলিশ সুপার মোস্তফা কামাল রাশেদ, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তারেক মেহেদী এবং বিকেএমইএ-এর সভাপতি মোহাম্মদ হাতেম।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেন্স ওয়ার্ল্ড-এর এমডি মোহাম্মদ আব্দুল হান্নান, জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজলসহ স্থানীয় বিভিন্ন প্রেসক্লাবের সভাপতি ও সিনিয়র সাংবাদিকবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে লে. কর্নেল সাজ্জাদ হোসেন বলেন, রমজান আমাদের ধৈর্য ও ত্যাগের শিক্ষা দেয়। সমাজ থেকে অপরাধ নির্মূলে সাংবাদিক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত ভূমিকা অত্যন্ত জরুরি। ইফতারের পূর্বে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
মতামত