সরেজমিনে দেখা যায়, ভুলতা গোলচত্বর থেকে গোলাকান্দাইল পর্যন্ত মহাসড়কের দুই পাশে দীর্ঘদিন ধরে অবৈধভাবে গড়ে ওঠা কাঁচাবাজার, কাপড়ের দোকান ও ভাসমান কসমেটিকসের দোকান উচ্ছেদ করা হয়েছে। অভিযানে প্রায় শতাধিক অবৈধ স্থাপনা ও টং দোকান সরিয়ে নিয়ে মহাসড়ক ও ফুটপাত পুরোপুরি দখলমুক্ত করা হয়।
ভুলতা হাইওয়ে পুলিশ ক্যাম্পের অফিসার ইনচার্জ (ওসি) জসীম উদ্দীন জানান, পবিত্র রমজান উপলক্ষে সরকারি নির্দেশনা অনুযায়ী জনদুর্ভোগ কমাতে এই যৌথ অভিযান চালানো হয়েছে। তিনি বলেন, অবৈধ দখলের কারণে মহাসড়কে যানবাহন চলাচল বাধাগ্রস্ত হচ্ছিল এবং সাধারণ মানুষ চরম ভোগান্তিতে ছিল। ব্যবসায়ীদের বারবার সতর্ক করা সত্ত্বেও তারা সরেনি, তাই আজ এই কঠোর পদক্ষেপ। ভবিষ্যতে কেউ সড়ক দখল করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ও পবিত্র রমজানে নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতেই এই অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।
মতামত