সিনিয়র সহকারী সচিব নুসরাত আজমেরী হক স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯ এবং সচিবালয় নির্দেশমালা, ২০২৪ অনুযায়ী প্রজাতন্ত্রের সকল কর্মকর্তা-কর্মচারীর নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত থাকা বাধ্যতামূলক। এর আগে গত ১৪ ও ২৪ ফেব্রুয়ারি পৃথক স্মারকে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের এ বিষয়ে কড়া নির্দেশনা দেওয়া হয়েছিল।
পরিপত্রে বলা হয়, গত ১ মার্চ একটি বেসরকারি টেলিভিশনের (ডিবিসি নিউজ) সংবাদে দেখা যায় যে, সকাল ৯টা ৪০ মিনিটেও রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক এবং অন্যান্য গুরুত্বপূর্ণ কর্মকর্তারা উপস্থিত ছিলেন না। সরকারি বিধিমালা অনুযায়ী এই ধরনের বিলম্ব বা বিনা অনুমতিতে অনুপস্থিতি শাস্তিযোগ্য অপরাধ।
অফিসে বিলম্বে আসা ওই সকল কর্মকর্তাদের বিরুদ্ধে সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯-এর ৫ নম্বর বিধি অনুযায়ী যথাযথ ব্যবস্থা নিয়ে মন্ত্রিপরিষদ বিভাগকে অবহিত করার জন্য অনুরোধ করা হয়েছে।
এর আগে ২৪ ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদ বিভাগ এক চিঠিতে সকল মন্ত্রণালয়, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের জানিয়েছিল যে, সাপ্তাহিক বা অন্যান্য ছুটির দিনেও নিজ নিজ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ করা যাবে না। প্রশাসনের চেইন অব কমান্ড এবং স্বচ্ছতা নিশ্চিতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গেছে।
মতামত