মঙ্গলবার (০৩ মার্চ) দিবা গত রাতে সিদ্ধিরগঞ্জে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, আরিফ হাসনাত শাওন (২১), মোঃ জয় (২৩), মোঃ নুরুজ্জামান (৫৫), মোঃ লুৎফর রহমান (২৮), দ্বীন মোহাম্মদ (৪৫), আমেনা বেগম (৪২), খুকু মনি (৪০), আমেনা বেগম (৫৮), সুলতানা বেগম (৩৮), রাবিয়া বেগম (৫৮), আলেহা বেগম (৫৫), শুভ (২৭), রাজ (২০), শাকিল (১৯), মোঃ মনির হোসেন হৃদয় (২৬), শাহালম (৩২), হৃদয় (৩০), ওমর ফারুক (৪০), মোঃ কবির হোসেন (৩৫), মোঃ মাইন উদ্দিন (১৯), রাকিব (২৩) এবং ইব্রাহিম (২২)।
গ্রেফতারকৃতদের হেফাজত থেকে ৬১০ পুরিয়া হেরোইন এবং ১৫৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া উদ্ধার করা হয়েছে দুটি চোরাই অটোরিক্সা।
এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪টি পৃথক মামলা এবং অটোরিক্সা চুরির ঘটনায় ২ জনের বিরুদ্ধে ১টি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহাম্মদ আব্দুল বারিক জানান, এলাকায় অপরাধ দমনে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। মাদক বিক্রেতা, সেবনকারী, চোর ও ছিনতাইকারীদের বিরুদ্ধে এই অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত ২২ জনকে দুপুরে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
মতামত