মঙ্গলবার (৩ মার্চ) নারায়ণগঞ্জ বিসিক শিল্প এলাকায় আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাওলানা জব্বার বলেন, শ্রমিক ও মালিক একে অপরের পরিপূরক। দেশের শিল্পোন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতির জন্য এই দুই পক্ষের মেলবন্ধন অপরিহার্য। একটি স্বার্থান্বেষী গোষ্ঠী নিজেদের স্বার্থ হাসিলে শ্রমিকদের বিভ্রান্ত করে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চালায়, যা দেশের জন্য ক্ষতিকর। এই অপচেষ্টা রুখতে তিনি মালিক-শ্রমিক উভয় পক্ষকেই সতর্ক থাকার পরামর্শ দেন।
সভায় বক্তারা শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করা, নিয়মিত বেতন প্রদান এবং শ্রম আইন যথাযথভাবে মেনে চলার ওপর গুরুত্বারোপ করেন। পেশাজীবী সংগঠনের সেক্রেটারি আবু সুফিয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাওলানা মাইনুদ্দিন আহমাদ, অ্যাডভোকেট আব্দুল্লাহ আল এবং মোহাম্মদ হাতেম।
অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও শিল্পখাতের সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এতে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতা ও শিল্পমালিকরা অংশ নেন।
মতামত