অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার ডক্টর মাওলানা নজিবুর রহমান মোমেন। তিনি তাঁর বক্তব্যে দেশ ও জাতির কল্যাণে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। একইসঙ্গে একটি ইনসাফভিত্তিক ও ন্যায়নিষ্ঠ সমাজ প্রতিষ্ঠায় সকলকে এগিয়ে আসার অনুরোধ করেন।
করমজা ইউনিয়ন জামায়াতের আমির আব্দুল গনির সভাপতিত্বে অনুষ্ঠানে নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। সভাপতির বক্তব্যে আব্দুল গনি এলাকার সার্বিক উন্নয়নে সংসদ সদস্যের কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
অনুষ্ঠানে ইউনিয়ন জামায়াতের বিভিন্ন স্তরের নেতাকর্মী ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সংবর্ধনা পর্ব শেষে দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও ইফতার মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।
মতামত