রিটকারী আইনজীবীরা হলেন, মো. গোলাম কিবরিয়া, জিল্লুর রহমান, মো. আবু দাউদ নিজামী, মো. ইসমাঈল হোসেন, মো. আল মুত্তাকী বিল্লাহ ও সাইফুল্লাহ খালেদ। রিটে স্থানীয় সরকার সচিব, প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্ট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাদের বিবাদী করা হয়েছে।
আবেদনে উল্লেখ করা হয়, স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা প্রশাসক নিয়োগ সংক্রান্ত মেমোটি আইনগত কর্তৃত্ববহির্ভূত। রিটে এই নিয়োগ কেন অবৈধ ঘোষণা করা হবে না সে মর্মে রুল জারির আবেদন জানানো হয়েছে। একই সঙ্গে আইন অনুযায়ী ৩০ দিনের মধ্যে সংশ্লিষ্ট সিটি করপোরেশনগুলোতে মেয়র নির্বাচন আয়োজনের নির্দেশনা চাওয়া হয়েছে।
রিটকারী আইনজীবী মো. গোলাম কিবরিয়া জানান, নির্বাচন সম্পন্ন না হওয়া পর্যন্ত জেলা প্রশাসকদের মাধ্যমে নিয়মিত কার্যক্রম পরিচালনার আবেদনও করা হয়েছে। আগামী সপ্তাহে হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চে বিষয়টি শুনানির জন্য উঠতে পারে।
উল্লেখ্য, গত ২২ ফেব্রুয়ারি এক প্রজ্ঞাপনের মাধ্যমে নাসিকসহ ৬ সিটিতে প্রশাসক নিয়োগ দেয় সরকার। এর ধারাবাহিকতায় গত ২৫ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে প্রশাসক হিসেবে দায়িত্ব নেন মো. সাখাওয়াত হোসেন খান।
মতামত