অভিযানকালে মাহিগঞ্জের মেসার্স ইকোটেক ল্যাবরেটরিজকে তাদের উৎপাদিত ‘সফট ড্রিংক পাউডার-এর প্যাকেটে বিভ্রান্তিকর তথ্য প্রদানের দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ অনুযায়ী এ দণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।
একই অভিযানে নবদীগঞ্জ এলাকার মেসার্স সোহরাব পেট্রোল পাম্প তদারকি করা হয়। তবে সেখানে অকটেন ও পেট্রোলের পরিমাপ সঠিক পাওয়া গেছে বলে বিএসটিআই সূত্রে নিশ্চিত করা হয়েছে।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কারিমুল মাওলা, প্রিয়াঙ্কা অবন্তী এবং মো. রাইয়ান রাকিবের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে বিএসটিআই বিভাগীয় কার্যালয় রংপুরের উপপরিচালক প্রকৌশলী মো. আব্দুল হান্নানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিএসটিআই জানিয়েছে, ভোক্তাদের স্বার্থ রক্ষায় পণ্যের মান ও সঠিক ওজন নিশ্চিত করতে এ ধরনের তদারকি কার্যক্রম নিয়মিত অব্যাহত থাকবে।
মতামত