সারাদেশ

শ্রীপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে প্রস্তুতি সভা

প্রিন্ট
শ্রীপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে প্রস্তুতি সভা

প্রকাশিত : ৫ মার্চ ২০২৬, সন্ধ্যা ৭:৪১


মাগুরার শ্রীপুরে যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনের লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ সালেক মুহিদের সভাপতিত্বে সভায় দিবস দুটি উদযাপনে বিস্তারিত কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় বক্তব্য রাখেন, শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহীন মিয়া, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল আলম জোয়ার্দার, উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. মিজানুর রহমান মোল্লা, যুদ্ধকালীন কমান্ডার শফিউদ্দিন জোয়ার্দার ও বীর মুক্তিযোদ্ধা শিকদার মঞ্জুর আলম, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আশরাফুজ্জামান লিটনসহ বিভিন্ন দপ্তরের প্রধান ও স্থানীয় নেতৃবৃন্দ।

সভায় বক্তারা মহান স্বাধীনতা দিবসের চেতনা সমুন্নত রেখে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে দিবসটি পালনের অঙ্গীকার ব্যক্ত করেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সরকারি নির্দেশনা অনুযায়ী প্রতিটি কর্মসূচি সফল করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।