সারাদেশ

জলঢাকায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন ও আলোচনা সভা

প্রিন্ট
জলঢাকায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন ও আলোচনা সভা

প্রকাশিত : ১৬ আগস্ট ২০২৬, সন্ধ্যা ৮:০০

রূপালি মৎস্য, স্বনির্ভর দেশ—সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর জলঢাকায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৬ আগস্ট) উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস হ্যাপীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নীলফামারী-৩ আসনের সংসদ সদস্য মাওলানা ওবায়দুল্লাহ সালাফি।

এ সময় জলঢাকা থানার ওসি নাজমুল আলম, উপজেলা কৃষি কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা জামায়াতের আমির মোখলেছুর রহমান মাস্টার, মৎস্য কর্মকর্তা আরিফুর আলম, প্রাণিসম্পদ কর্মকর্তা সুমি বেগমসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও মৎস্যচাষীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুজ্জামান।

আলোচনা সভা শেষে সফল মৎস্যচাষীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।