সারাদেশ

শ্রীপুরে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, পুরস্কার বিতরণ ও পোনা অবমুক্ত

প্রিন্ট
শ্রীপুরে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, পুরস্কার বিতরণ ও পোনা অবমুক্ত

প্রকাশিত : ১৬ আগস্ট ২০২৬, সন্ধ্যা ৮:০২

রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে মাগুরার শ্রীপুরে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকেল সাড়ে ৩টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে র‍্যালি বের হয়ে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা মৎস্য কর্মকর্তা এ জেড এম তৌহিদুল ইসলাম। সভা সঞ্চালনা করেন শ্রীপুর প্রেস ক্লাবের সহসভাপতি আশরাফ হোসেন পল্টু।

অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, সাংবাদিক ও মৎস্যচাষীরা উপস্থিত ছিলেন। পরে উপজেলার ৯ জন সফল মৎস্যচাষী, ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সার্টিফিকেট ও ক্রেস্ট দেওয়া হয়। শেষে নির্বাচিত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়।