সারাদেশ

পাঁচবিবিতে ফুটপাত উচ্ছেদ ও পরিচ্ছন্নতা অভিযানে সচেতনতামূলক র‌্যালি

প্রিন্ট
পাঁচবিবিতে ফুটপাত উচ্ছেদ ও পরিচ্ছন্নতা অভিযানে সচেতনতামূলক র‌্যালি

প্রকাশিত : ৫ মার্চ ২০২৬, সন্ধ্যা ৭:৫২


জয়পুরহাটের পাঁচবিবিতে সড়কের ফুটপাত দখলমুক্ত রাখা এবং যানজট নিরসনের লক্ষ্যে সচেতনতামূলক র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে উপজেলা প্রশাসন ও পৌরসভার যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

সকাল ১১টায় সোনালী ব্যাংক পাঁচবিবি শাখা থেকে র‌্যালিটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে তিনমাথা মোড়ে গিয়ে শেষ হয়।

উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেলিম আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) মো. বেলায়েত হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমান, ব্যবসায়ী সমিতির সভাপতি জীবন কৃষ্ণ চন্দ্র বাপ্পি এবং পৌরসভার প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

র‌্যালি শেষে বক্তারা বলেন, সাধারণ মানুষের চলাচলের সুবিধার্থে সড়কের পাশের ফুটপাত অবৈধ দখলমুক্ত রাখা এবং শহরের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা একান্ত প্রয়োজন। জনস্বার্থে এবং যানজটমুক্ত শহর গড়তে এ ধরনের উচ্ছেদ ও পরিচ্ছন্নতা অভিযান নিয়মিত পরিচালনা করা হবে বলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়।