গ্রেপ্তারকৃত মাদক কারবারিরা হলেন, মোঃ সজিব (২৭), মোঃ শুভ মিয়া (২০), মোঃ শাহজালাল (২৫), হৃদয় (৩৫), মোঃ নুর ইসলাম ওরফে বাবু (৩৫), মোসাঃ পারভীন আক্তার (৩৫), মোসাঃ সুমি (২৬), মিঠুন (৩২), ইব্রাহিম (৪৫), নাছির (২৮), নাদিম হোসেন (২৮), শাহানাজ (৪৫), ইসরাত জাহান (৫০), মোঃ নুরুল হুদা (৪২), লিমা (৩০), স্বপন (৪০), আশিক (২৩), জাহিদ (২২), আকাশ (২২), আরমান (৪৫) এবং ইয়াছিন (২৩)। পুলিশের এই বিশেষ অভিযানের মূল লক্ষ্য ছিল মাদক নির্মূল করা। সুমিলপাড়া বিহারী কলোনী ও মাঝিপাড়া এলাকাসহ বিভিন্ন স্পটে অভিযান চালিয়ে ২১ জন চিহ্নিত মাদক কারবারিকে আটক করে পুলিশ । এসময় তল্লাশি চালিয়ে তাদের হেফাজত থেকে উদ্ধার করা হয় ১৮১ গ্রাম হেরোইন এবং ২৩ পিস ইয়াবা ট্যাবলেট। এই ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩টি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
শুধু মাদক কারবারিই নয়, পুলিশের এই ঝটিকা অভিযানে গ্রেপ্তার হয়েছে আরও ১৩ জন আসামি। এদের মধ্যে রয়েছে সাজাপ্রাপ্ত আসামি: ২ জন, জিআর পরোয়ানাভুক্ত আসামি: ৫ জন, অন্যান্য মামলার আসামি: ৬ জন।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহাম্মদ আব্দুল বারিক জানান, অপরাধ দমনে আমাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। মাদক বিক্রেতা, সেবনকারী, চোর ও ছিনতাইকারীদের বিরুদ্ধে আমাদের অভিযান এখন আরও জোরদার করা হয়েছে। কাউকে ছাড় দেওয়া হবে না। গ্রেপ্তারকৃত ৩৪ জন আসামিকেই বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
মতামত