নিহত গৃহবধূ তাহমিনা আক্তার তানিয়া (৩৬)। তিনি শহরের মুকুন্দবাড়ী এলাকার আবু তাহেরের মেয়ে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ১৭ বছর আগে তাইফুরের সঙ্গে তানিয়ার বিয়ে হয়। তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। অভিযোগ রয়েছে, তাইফুর দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন, যার জেরে তাদের সংসারে নিত্য কলহ লেগে থাকত। বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে তানিয়া বাবার বাড়ি থেকে স্বামীর বাড়ি ফেরেন। এরপর রাত দেড়টার দিকে প্রতিবেশীরা ওই বাসা থেকে ধোঁয়া বের হতে দেখে পুলিশে খবর দেন। জানালা দিয়ে উঁকি দিলে খাটের ওপর তানিয়ার দগ্ধ মরদেহ পড়ে থাকতে দেখা যায়।
খবর পেয়ে জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াহিয়া আল মামুনের নেতৃত্বে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। একই সঙ্গে অভিযান চালিয়ে অভিযুক্ত তাইফুরকে গ্রেপ্তার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনে মরদেহ উদ্ধার ও আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিকভাবে এটি পারিবারিক কলহের জেরে ঘটেছে বলে জানা গেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
এদিকে, নিহতের পরিবার এই নৃশংস হত্যাকাণ্ডের জন্য অভিযুক্তের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে।
মতামত