উপজেলা প্রশাসনের আয়োজনে একটি র্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। র্যালি শেষে শহরের তিনমাথা মোড় থেকে সোনালী ব্যাংক মোড় পর্যন্ত প্রধান সড়কের দুই পাশে অবৈধভাবে গড়ে ওঠা দোকান ও যত্রতত্র পার্কিং উচ্ছেদে অভিযান চালানো হয়।
অভিযানকালে ইউএনও মো. সেলিম আহমেদ বলেন, দীর্ঘদিন ধরে ফুটপাত দখল ও অবৈধ পার্কিংয়ের কারণে সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছিল। জনস্বার্থে এই এলাকাকে যানজটমুক্ত রাখতে প্রতিটি দোকানদারকে সতর্ক করা হয়েছে। পথচারীদের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
অভিযানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. বেলায়েত হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম, বণিক সমিতির সভাপতি তাইজুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। পাঁচবিবি থানা পুলিশের একটি দল অভিযানে সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করে।
মতামত