সারাদেশ

শ্রীপুরে জমজমাট ঈদের বাজার: তুঙ্গে ভাই ভাই গার্মেন্টস এন্ড বস্ত্রালয়-এর বিক্রি

প্রিন্ট
শ্রীপুরে জমজমাট ঈদের বাজার: তুঙ্গে ভাই ভাই গার্মেন্টস এন্ড বস্ত্রালয়-এর বিক্রি

প্রকাশিত : ৬ মার্চ ২০২৬, রাত ১১:০৮


আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে মাগুরার শ্রীপুর উপজেলার খামারপাড়া বাজারে ঈদের আমেজ শুরু হয়েছে। বিশেষ করে পাইকারি ও খুচরা বিক্রিতে ক্রেতাদের অন্যতম প্রধান আকর্ষণ হয়ে উঠেছে সেলিনা সুপার মার্কেটের ভাই ভাই গার্মেন্টস এন্ড বস্ত্রালয়। ঈদ উপলক্ষে বাহারি ডিজাইনের পোশাকে সেজেছে এই বিপণিবিতানটি।

সরেজমিনে খামারপাড়া বাজার ঘুরে দেখা যায়, কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন দোকানি ও কর্মীরা। কেউ কাপড় দেখাচ্ছেন, কেউবা দরদাম করছেন। শ্রীপুর উপজেলার ৮টি ইউনিয়ন ছাড়াও পার্শ্ববর্তী বিভিন্ন জেলা থেকে ক্রেতারা এখানে ভিড় জমাচ্ছেন। দোকানের বিক্রয়কর্মী মো. রাব্বি জানান, শেষ দশ দিনে ভিড় আরও বাড়বে বলে তারা আশা করছেন। চলতি মৌসুমে কাপড়ের দাম গতবারের তুলনায় কিছুটা চড়া হলেও কালেকশনে রয়েছে 

শার্ট: ৩০০ থেকে ১,২০০ টাকা (অরবিন্দু, চায়না ও দেশি)। পাঞ্জাবি: দেশি ও বিদেশি পাঞ্জাবি ২৫০ থেকে ১,০০০ টাকা পর্যন্ত। শাড়ি ও লুঙ্গি: প্রিন্টের শাড়ি ৪০০-১,০০০ টাকা এবং লুঙ্গি ২৫০-৮০০ টাকা। থ্রি-পিস: সুতি, বুটিক ও সিল্কের থ্রি-পিস ৪৫০ থেকে ১,৬০০ টাকা পর্যন্ত। গজ কাপড়: পাঞ্জাবি ও জামার গজ কাপড় মিলছে ১৩০ থেকে ৪০০ টাকায়।

ভাই ভাই গার্মেন্টস এন্ড বস্ত্রালয়ের স্বত্বাধিকারী তারিকুল ইসলাম তুহিন বলেন, আলহামদুলিল্লাহ, বেচাবিক্রি ভালো। বিগত দুই বছর করোনার কারণে ব্যবসায় মন্দা থাকলেও এবার পরিস্থিতির উন্নতি হয়েছে। ঈদের সময় ঘনিয়ে আসার সাথে সাথে বিক্রি আরও বাড়বে।

এদিকে লাঙ্গলবাদ থেকে আসা ক্রেতা মো. মাসুম জানান, যানজট এড়াতে সকালেই কেনাকাটা করতে এসেছেন তিনি। তবে গতবারের তুলনায় কাপড়ের দাম এবার কিছুটা বেশি মনে হচ্ছে।

উল্লেখ্য, সেলিনা সুপার মার্কেটের এই বৃহৎ বাজার ব্যবস্থার সাথে প্রায় ১০০ মানুষের কর্মসংস্থান জড়িত রয়েছে।