সারাদেশ

জালকুড়িতে বন্ধুদের মিলনমেলা ও ইফতার মাহফিল

প্রিন্ট
জালকুড়িতে বন্ধুদের মিলনমেলা ও ইফতার মাহফিল

প্রকাশিত : ৬ মার্চ ২০২৬, রাত ১১:৫৫

স্মৃতিময় কৈশোরের টানে আর বন্ধুত্বের অটুট বন্ধনে সিদ্ধিরগঞ্জের জালকুড়িতে বন্ধুদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬মার্চ) সিদ্ধিরগঞ্জের জালকুড়ি মাদবর বাজার এলাকায় রাকিবুল দেওয়ানের আয়োজনে এ মিলনমেলা, ইফতার  ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

এসময় উপস্থিত ছিলেন, জিতু সাউদ, রাজু আহামেদ, রবিন দেওয়ান,  জাকির হোসেন, আলামিন প্রধান, আশরাফ দেওয়ান, মাসুদ প্রধান, বাপ্পি, সামাদ প্রধান, আলাউদ্দিন, মিজানুর রহমান, শামীম আহমেদসহ আরো অনেকে।

অনুষ্ঠানের শুরুতে বন্ধুরা একে অপরের সাথে কুশল বিনিময় করেন এবং পুরনো স্কুল জীবনের স্মৃতিচারণে মেতে ওঠেন। 

এসময় রাকিবুল দেওয়ান বলেন, যান্ত্রিক জীবনের ব্যস্ততায় আমরা একে অপরের থেকে দূরে সরে গেলেও হৃদয়ের টানে আমরা সবসময় অটুট আছি, ভবিষ্যতেও এক থাকব এবং সামাজিক কল্যাণে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করব।