সারাদেশ

কারমাইকেল কলেজ ছাত্রদলের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রিন্ট
কারমাইকেল কলেজ ছাত্রদলের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত : ৭ মার্চ ২০২৬, রাত ১১:২১

রংপুরের ঐতিহ্যবাহী কারমাইকেল বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে ক্যাম্পাস মাঠে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ মার্চ) আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ আবুল হোসেন মন্ডল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন। কারমাইকেল কলেজ ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মাহমুদ তানভীরের সভাপতিত্বে এবং সদস্য সচিব মো. আরিফ মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহির আলম নয়ন, যুগ্ম আহ্বায়ক ওয়াহিদ মুরাদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নূর হাসান সুমন এবং মহানগর ছাত্রদলের আহ্বায়ক ইমরান খান সুজন ও সদস্য সচিব রবিউল ইসলাম রবি।

এছাড়া বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ও রংপুর মেডিকেল কলেজ ছাত্রদলের শীর্ষ নেতৃবৃন্দসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা ইফতারে অংশ নেন। অনুষ্ঠানে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়।