সারাদেশ

শেরপুরে জাসাসের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রিন্ট
শেরপুরে জাসাসের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত : ৭ মার্চ ২০২৬, রাত ১১:৩৮

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় শেরপুরে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ মার্চ) বিকেলে শেরপুর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে জাসাস জেলা শাখার আহ্বায়ক এ.কে.এম. এনামুল হক বিপু ও সদস্য সচিব মো. হারুন অর রশিদসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পবিত্র রমজান উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে প্রায় তিন শতাধিক এতিম, অসহায় ও দুস্থ মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

ইফতার পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় আহ্বায়ক এনামুল হক বিপু বলেন, মানবিক দায়বদ্ধতা ও সামাজিক দায়িত্ববোধ থেকেই আমরা অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছি। সমাজের সুবিধাবঞ্চিতদের প্রতি সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করাই আমাদের লক্ষ্য।

ইফতারের আগে অনুষ্ঠিত বিশেষ মোনাজাতে দেশ ও জাতির সমৃদ্ধি এবং বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করা হয়। আয়োজকরা জানান, জনকল্যাণমূলক এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।