সারাদেশ

ঠাকুরগাঁওয়ে ট্যাপেন্টাডলসহ দুই যুবক গ্রেপ্তার

প্রিন্ট
ঠাকুরগাঁওয়ে ট্যাপেন্টাডলসহ দুই যুবক গ্রেপ্তার

প্রকাশিত : ৭ মার্চ ২০২৬, রাত ১১:৪৩

ঠাকুরগাঁওয়ের গড়েয়া বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ মাদক ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৭ মার্চ) তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, গড়েয়া চোঙ্গাখাতা গ্রামের মো. পিয়াস হোসেন ওরফে নীরব (২২) এবং চক হলদি গ্রামের মো. হৃদয় মিয়া (২৭)।

পুলিশ জানায়, শুক্রবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে গড়েয়া বাজারের হুদা মার্কেটের পেছনে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ধাওয়া করে ওই দুজনকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে পিয়াসের কাছ থেকে ১০ পিস এবং হৃদয়ের কাছ থেকে ৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে মাদক বিক্রির কথা স্বীকার করেছেন।

ঠাকুরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।