সারাদেশ

ঠাকুরগাঁওয়ে হঠাৎ উধাও পেট্রোল: পাম্পে স্টক নেই ব্যারিকেড

প্রিন্ট
ঠাকুরগাঁওয়ে হঠাৎ উধাও পেট্রোল: পাম্পে স্টক নেই ব্যারিকেড

প্রকাশিত : ৮ মার্চ ২০২৬, বিকাল ৪:১৮


ঠাকুরগাঁওয়ে হঠাৎ করেই দেখা দিয়েছে তীব্র জ্বালানি সংকট। জেলার প্রায় সবকটি ফিলিং স্টেশনে একযোগে পেট্রোলসহ সব ধরনের জ্বালানি তেল উধাও হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ ও যানবাহন চালকরা।

রবিবার (৮ মার্চ) সকাল থেকে জেলার পাম্পগুলোতে স্টক নেই অজুহাতে জ্বালানি বিক্রি বন্ধ করে দেওয়া হয়। সরেজমিনে দেখা গেছে, অনেক পাম্পের প্রবেশপথে আড়াআড়িভাবে ব্যারিকেড দিয়ে রাখা হয়েছে। হঠাৎ করে সব পাম্পে একসঙ্গে তেল শেষ হয়ে যাওয়াকে রহস্যজনক ও কৃত্রিম সংকট হিসেবে দেখছেন ক্ষুব্ধ গ্রাহকরা।

জ্বালানি না পেয়ে হাজার হাজার মোটরসাইকেল ও অন্যান্য যানবাহন চালক পাম্পে এসে ভিড় করলেও খালি হাতে ফিরতে হচ্ছে। এতে স্থবির হয়ে পড়েছে জনজীবন। সাধারণ মানুষের অভিযোগ, অধিক মুনাফার আশায় জ্বালানি মজুত করে এই কৃত্রিম সংকট তৈরি করা হয়েছে।