ভুক্তভোগী জাবেদ ভূঁইয়া জানান, ঘটনার দিন দুপুরে তারা মসজিদ থেকে নামাজ পড়ে বাড়ি ফিরছিলেন। এ সময় ওত পেতে থাকা ৫-৬ জনের একটি কিশোর গ্যাং লোহার শাবল ও দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে এবং এলোপাতাড়ি পিটিয়ে জখম করে। স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন।
জানা গেছে, অভিযুক্ত বাদশা, ফরহাদ ও নোবেলদের সাথে জাবেদ ভূঁইয়ার পরিবারের দীর্ঘদিনের জমি সংক্রান্ত বিরোধ ও আদালতে মামলা চলছে। এর জেরে বিবাদীরা প্রাণনাশের হুমকি দিচ্ছিল বলে অভিযোগ ভুক্তভোগীর। এ ঘটনায় জোরারগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
হামলাকারীরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবারটি। তবে জোরারগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এলাকায় কিশোর গ্যাংয়ের উৎপাত বাড়ায় স্থানীয়দের মাঝে ক্ষোভ বিরাজ করছে।
মতামত