উপজেলা কৃষি অফিসার হুমায়ন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা গৌরাঙ্গ চন্দ্র মন্ডল। শ্রীপুর প্রেসক্লাবের সহ-সভাপতি আশরাফ হোসেন পল্টুর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রুহুল আমিন পাপন, আনসার ও ভিডিপি কমান্ডার নারগিস আক্তার এবং তথ্য অফিসার হুমায়রা সুলতানা প্রমুখ।
বক্তারা নারী অধিকার রক্ষা এবং আগামী প্রজন্মের কন্যা শিশুদের সুরক্ষা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ছাড়াও কিশোর-কিশোরী ক্লাবের শিক্ষক ও শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
মতামত