রবিবার (৮ মার্চ) বিকেলে উপজেলার পূর্ববাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্জয় ঘোষ।
আদালত সূত্রে জানা গেছে, নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সিলিন্ডার গ্যাস বিক্রি করার অপরাধে ওই এলাকার ব্যবসায়ী কবির হোসেনকে (৪২) ভোক্তা অধিকার আইনে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্জয় ঘোষ জানান, বাজারদর স্থিতিশীল রাখা এবং ভোক্তাদের স্বার্থ রক্ষায় জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
মতামত