সারাদেশ

সুবিধাবঞ্চিত শিশু ও মানুষের সাথে মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের ইফতার

প্রিন্ট
সুবিধাবঞ্চিত শিশু ও মানুষের সাথে  মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের ইফতার

প্রকাশিত : ৯ মার্চ ২০২৬, রাত ১২:০১

মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে শহরের সুবিধাবঞ্চিত শিশু ও মানুষের সাথে ইফতার করলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক রাকিবুল ইসলাম রাকিব।  ‎রবিবার (৮ মার্চ) বিকেল পাঁচটায় নারায়ণগঞ্জ চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সদর থানা ছাত্রদলের তত্ত্বাবধানে এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। 

‎এসময়ে সংক্ষিপ্ত বক্তব্যে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক রাকিবুল ইসলাম রাকিব বলেন, মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশন সবসময়ই সুবিধাবঞ্চিত শিশু ও মানুষের কল্যাণেই আমরা কাজ করে থাকি। এই ফাউন্ডেশনের উদ্দেশ্যেই হলো মানুষের সেবা করা করা। আমরা শুধুমাত্র আড়াইহাজার না নারায়ণগঞ্জের সর্বস্তরের সুবিধাবঞ্চিত শিশু ও মানুষদের নিয়ে কাজ করছি। 

তারই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জ মহানগরের ২৭টি ওয়ার্ডে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে। আপনাদের এলাকায় কেউ যদি টাকার অভাবে চিকিৎসা ও সন্তানের বিয়ে দিতে না পারে তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আমরা স্বার্থমতন আপনাদের পাশে থেকে সহযোগিতা করবো।

‎‎‎ইফতার আগ মুহূর্তে প্রয়াত মোস্তাফিজুর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত কামনাসহ দেশবাসীর মঙ্গল কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

‎‎‎এসময়ে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিব,মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাজমুল হক, আড়াইহাজার উপজেলা বিএনপির সহ-সভাপতি শাকিল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি কবির হোসেন, সদস্য খোরশেদ হাসান, ১৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন রিপন, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক নূরে এলাহী সোহাগ, যুগ্ম আহ্বায়ক, সাজ্জাদ হোসেন কমল, আহ্বায়ক কমিটির সদস্য রাফি উদ্দিন রিয়াদ,পারভেজ খান, কামরুল হাসান রনি, জুনায়েদ মোল্লা জনি, হাবিবুর রহমান মাসুদ, মাহফুজুর রহমান ফয়সাল, নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মির্জা কামাল উদ্দিন জনি, সদর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম হারুন, যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম সেলিম, যুবদল নেতা ইমরান কাউসার, মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি রাকিবুর রহমান সাগর, সিনিয়র সহ-সভাপতি শাহাজাদা আলম রতন, সাধারণ সম্পাদক রাহিদ ইসতিয়াক শিকদার, আড়াইহাজার উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মোবারক হোসেন, আড়াইহাজার পৌরসভা যুবদলের সভাপতি শফিকুল ইসলাম সবুজ, ছাত্রদল নেতা সাগর, সুজন প্রমুখ।