সারাদেশ

দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সুপার মাওলানা মোজাফফর হোসেন

প্রিন্ট
দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সুপার মাওলানা মোজাফফর হোসেন

প্রকাশিত : ৯ মার্চ ২০২৬, রাত ১২:২০

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার রনচন্ডী বসুনিয়া পাড়া বালিকা দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মাওলানা মোজাফফর হোসেন দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন।

এক শুভেচ্ছা বার্তায় এই শিক্ষানুরাগী বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর মুসলিম জাহানের জন্য বয়ে আনে অনাবিল আনন্দ। ঈদ আমাদের সকল প্রকার ভেদাভেদ ভুলে সাম্য, প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হওয়ার শিক্ষা দেয়।

তিনি আরও বলেন, ঈদের এই খুশি যেন প্রতিটি মানুষের ঘরে ঘরে শান্তি ও সমৃদ্ধি বয়ে আনে। হিংসা-বিদ্বেষ ভুলে একটি সুন্দর সমাজ গঠনে পবিত্র ঈদুল ফিতর আমাদের উদ্বুদ্ধ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

পরিশেষে তিনি রনচন্ডী বসুনিয়া পাড়া বালিকা দাখিল মাদ্রাসার সকল শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও শুভাকাক্সক্ষীসহ সর্বস্তরের জনগণকে অগ্রিম ঈদ মোবারক জানান।