অভিযান সূত্রে জানা যায়, চৌদ্দ হাত কালিতলা সংলগ্ন মা বেকারী সেমাই কারখানায় নোংরা পরিবেশে খাদ্যপণ্য তৈরি এবং যথাযথ প্যাকেজিং না করার প্রমাণ পায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় প্রতিষ্ঠানের মালিক জাকির হোসেনকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহসানুল হক। এ সময় উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট আহসানুল হক জানান, জনস্বার্থে ও খাদ্যের মান নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
মতামত