সারাদেশ

বালিয়াডাঙ্গীতে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি: ২০ হাজার টাকা জরিমানা

প্রিন্ট
বালিয়াডাঙ্গীতে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি: ২০ হাজার টাকা জরিমানা

প্রকাশিত : ৯ মার্চ ২০২৬, বিকাল ৫:০৬

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরির দায়ে মা বেকারী নামে একটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৯ মার্চ) দুপুরে উপজেলার লাহিড়ী বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযান সূত্রে জানা যায়, চৌদ্দ হাত কালিতলা সংলগ্ন মা বেকারী সেমাই কারখানায় নোংরা পরিবেশে খাদ্যপণ্য তৈরি এবং যথাযথ প্যাকেজিং না করার প্রমাণ পায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় প্রতিষ্ঠানের মালিক জাকির হোসেনকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহসানুল হক। এ সময় উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট আহসানুল হক জানান, জনস্বার্থে ও খাদ্যের মান নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।