সারাদেশ

ধর্মপাশায় অবৈধভাবে মাটি কাটায় ১ লাখ টাকা জরিমানা

প্রিন্ট
ধর্মপাশায় অবৈধভাবে মাটি কাটায় ১ লাখ টাকা জরিমানা

প্রকাশিত : ৯ মার্চ ২০২৬, সন্ধ্যা ৮:২৭

সুনামগঞ্জের ধর্মপাশায় অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে জাকিরুল ইসলাম টিটু (৩৫) নামে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল রবিবার (৯ মার্চ) উপজেলার পাইকুরাটি ইউনিয়নের মাসকান্দা এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

দণ্ডপ্রাপ্ত জাকিরুল ইসলাম টিটু নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার হাসপাতাল রোড এলাকার বাবুল মিয়ার ছেলে।

আদালত সূত্রে জানা গেছে, জেলা প্রশাসনের অনুমতি ব্যতিরেকে কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটার সংবাদ পেয়ে অভিযান চালায় উপজেলা প্রশাসন। এ সময় ঘটনার সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযান পরিচালনা করেন ধর্মপাশা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সঞ্জয় ঘোষ। তিনি জানান, পরিবেশ ও কৃষিজমি রক্ষায় অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।