ভুক্তভোগী এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে সোমবার (৮ মার্চ) বিকেলে সমস্যাটি নিরসনে উদ্যোগ নেয় গড়েয়া ব্যবসায়ী মালিক সমিতি। এ সময় স্থানীয় ইউপি চেয়ারম্যান ও ব্যবসায়ী নেতৃবৃন্দ এলাকাটি পরিদর্শন করেন।
গড়েয়া ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবলু বলেন, এলাকার মানুষ যেন স্বাস্থ্যঝুঁকিতে না থাকে, সেজন্য আমরা দ্রুত ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি। খুব শিগগিরই এখানে একটি কার্যকর ও স্থায়ী পয়নিষ্কাশন ব্যবস্থা নিশ্চিত করা হবে।
পরিদর্শনকালে স্থানীয় ইউপি চেয়ারম্যান বেলাল হোসেন রেনু জলাবদ্ধতা নিরসনে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দেন। তিনি জানান, জনদুর্ভোগ লাঘবে স্থায়ী ড্রেন নির্মাণের কাজ দ্রুত শুরু করা হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এই আশ্বাসে দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তির পথ দেখছেন স্থানীয় বাসিন্দারা।
মতামত