ইউরোপীয় ইউনিয়ন, ইউএনডিপি এবং বাংলাদেশ সরকারের আর্থিক ও কারিগরি সহযোগিতায় বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় এ প্রচারণার আয়োজন করা হয়। প্রান্তিক জনগোষ্ঠীর বিচারে প্রবেশাধিকার নিশ্চিত করা এবং স্থানীয় বিচার ব্যবস্থাকে আরও সহজলভ্য করাই এই প্রকল্পের মূল লক্ষ্য।
সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়ন পরিষদের উদ্যোগে আয়োজিত এই ক্যাম্পেইন বাস্তবায়ন করেন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ সোহেল মিয়া। কর্মসূচিতে সার্বিক সহযোগিতা করেন এএসিও রাজিব বর্মণ।
এ সময় প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মাহবুবুল আলম উপস্থিত ছিলেন। বক্তারা সাধারণ মানুষকে ছোটখাটো বিরোধ নিষ্পত্তিতে গ্রাম আদালতের শরণাপন্ন হতে উৎসাহিত করেন এবং এর আইনি সুবিধাগুলো তুলে ধরেন।
মতামত