র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পাবনা কোম্পানি কমান্ডার লেঃ ওয়াহিদুজ্জামান (এস), বিএন-এর নেতৃত্বে কাচারীপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এসময় ফারহানা খন্দকারের হেফাজত থেকে ১টি আগ্নেয়াস্ত্র শর্টগান, ১টি বন্দুকের বাট এবং ১টি অস্ত্রের মেশিনারীজ টুলবক্স উদ্ধার করা হয়।
র্যাব-১২-এর অধিনায়ক জানায়, গ্রেফতারকৃত নারী ও উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পাবনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এলাকায় অস্ত্র ও অপরাধ দমনে র্যাবের এই ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
মতামত